রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে ১৫১ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।  ২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে বাড়ন্ত বকনা ছাগল, ২৫ কেজির ১ বস্তা ছাগলের খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য সচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

এসময় বক্তব্য রাখেন কৃষিবিদ আমানউল্লাহ আমান, কৃষিবিদ বেলাল সিদ্দিকী, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন, সালাহউদ্দিন, কৃষিবিদ সানাউল হোসেন সনি, সদর উপজেলা দপ্তর ও হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ এস. এম. হারুন-অর-রশিদ, গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফি বিন আমজাদ আলভী প্রমুখ।

উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার কৃষিবিদ অশোক কুমার পাল (খোকন), কৃষিবিদ ডাঃ বাপ্পী, কৃষিবিদ আশরাফুল ইসলাম সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া বলেন, সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৫১ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগল’সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগল দেখভাল’সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর