বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ

ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ছেয়ে গেছে। তবে এখন এটা থেকে বের হয়ে আসার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। সবাই ধৈর্য ধরে এগিয়ে গেলে সফলতা আসবেই।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কৃষি এখন লাভজনক না হওয়ার কারণেই অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরাসরি কৃষকের হাতে সরকারি প্রণোদনা পৌঁছে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গবেষণার মাধ্যমেই কৃষি খাতের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেই লক্ষ্যে কৃষিবিজ্ঞানীদের সার্বিক সুযোগ-সুবিধা ও সুযোগ বাড়াতে হবে। প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও কৃষিবিজ্ঞানীদের পেনশনের সুব্যবস্থা করতে হবে। এ ছাড়া শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা জরুরি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর