বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কাপাসিয়ায় নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু,অপর একজন নিখোঁজ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ ভিজিটর

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় স্রোতে ভেসে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী বিকেল পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং অপর একজন নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বলে আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন নিশ্চিত করেছেন।

আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন জানান, রোববার সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম নারী বাড়ির পাশের ক্ষেতের উপর জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন। ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে কচুরিপানা নামিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত তারা নদীর প্রবল স্রোতে ভেসে যান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম এবং কচি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী মনোহরদী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন, বাকীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। এঘটনায় এখন পর্যন্ত বিলকিস বেগম নিখোঁজ রয়েছেন।

এদিকে, নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয় এলাকাবাসী সম্মিলিতভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এলাকায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর