বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫০ ভিজিটর

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করেন।

উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেকেকে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, গমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন কৃষককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ৫ কেজি মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এই সময় উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার মাহফুজা আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কালীগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক মো. হায়দার আলী শেখ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর