বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত। জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন আমিরাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা

উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ ভিজিটর

উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরার হোটেল হাই গার্ডেনে দিনব্যাপী আয়োজিত “এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস” সফলভাবে সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এই বিশেষ শিল্পভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন আরএমজি (রেডিমেড গার্মেন্টস) ও অ্যালাইড ইন্ডাস্ট্রির তরুণ পেশাজীবী, ফ্রেশ গ্র্যাজুয়েট এবং মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত কর্মকর্তারা অংশ নেন।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের হেড অব অপারেশনস মোঃ রাজিবুল ইসলাম, সেক্রেটারি (জেনারেল) মোঃ সোহেল রানা সবুজ, প্রেসিডেন্ট মোঃ মোজাদ্দেদুল ইসলাম (সজিব-লাবিব), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আল-মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি মোবারক হোসেন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি সৈয়দ শরিফুল আলম, আবুল বাশার সবুজ, সাদ্দাম হোসেন জনি এবং সিনিয়র সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, ফয়সাল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, বাস্তব অভিজ্ঞতানির্ভর এই প্রশিক্ষণটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ফ্যাক্টরিভিত্তিক এইচআর অপারেশন, নিয়োগ প্রক্রিয়া (সিভি যাচাই থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান), ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব ও কর্তব্য, বেতন-ওভারটাইম ও উপস্থিতির হিসাব, এবং শৃঙ্খলা ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের কর্মক্ষেত্রের বাস্তব সমস্যার সমাধান নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

দ্বিতীয় পর্বে গুরুত্ব দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্সের ওপর। এতে বায়ার কোড অব কন্ডাক্ট, বিএসসিআই, সেডেক্স, ডব্লিউআরএপি ও সি-টিপ্যাটের মতো আন্তর্জাতিক মানদণ্ড, অডিট হ্যান্ডলিং ও ক্যাপ রাইটিং পদ্ধতি, টেকনিক্যাল অ্যান্ড সেফটি কমপ্লায়েন্স এবং নিরাপন ও আরএসসির গুরুত্বপূর্ণ দিকগুলো কেস স্টাডি ও বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নাসির মাহমুদ পারভেজ, হেড অব বিজনেস, একটি আরএমজি গ্রুপ এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি। সহ-প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মোজাদ্দেদুল ইসলাম (সজিব-লাবিব), প্রেসিডেন্ট (২০২৫-২৬), বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এবং কমপ্লায়েন্স অ্যান্ড আরএসএস (টিম লিডার, ইউএসএ-ভিত্তিক বাইং হাউস)। তারা উভয়েই শিল্পের নিজ নিজ ক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল তুলে ধরে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী নিবিড় এসব সেশনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রশিক্ষণ উপকরণ, ডেইলি প্ল্যানার, সনদপত্র এবং ইফতার ও ডিনারের আয়োজন। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক আন্তরিক নেটওয়ার্কিং সেশন, যেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান।

আয়োজকদের মতে, ক্যারিয়ার গঠনের মূল চাবিকাঠি হলো সঠিক প্রস্তুতি। সীমিত আসনের এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে ফলপ্রসূ করে তোলে। রমজান পরবর্তী সময়েও এ ধরনের বাস্তবভিত্তিক সেশন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর