বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে তিতাসের লিকেজ সার্ভে টিমে হামলা, আহত ৬ জন হাসপাতালে ভর্তি কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার  রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্বব্যিালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন টিউবস এ এলইডি  বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের  উদ্বোধন ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

ইস্টার্ন টিউবস লিমিটেড পরিদর্শন ও ২৬৭তম পর্ষদ সভায় অংশ নিলেন বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১২ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি)  চেয়ারম্যান  আব্দুল খালেক  রাজধানীর তেজগাতে অবস্থিত ঐতিহ্যবাহী বৈদ্যুতিক বাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি  ইটিএল প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক  সৈয়দ মোহাম্মদ সাহেরুল আজম। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সূচনায় বিএসইসি চেয়ারম্যান ইটিএল চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি করপোরেশনের পরিচালকবৃন্দ, সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ইটিএলের উৎপাদন বিভাগ সরেজমিনে ঘুরে দেখেন এবং কারখানার সামগ্রিক উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। চেয়ারম্যান মহোদয় উত্থাপিত বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত সকলের উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, “প্রতিষ্ঠানকে নিজের মনে করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে ইস্টার্ন টিউবসের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো পুরোপুরি সম্ভব। তিনি ইটিএলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন”
পরবর্তীতে বিএসইসি ও ইটিএল পরিচালনা পর্ষদের  চেয়ারম্যান  আব্দুল খালেক এর সভাপতিত্বে ইটিএলের ২৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটিএলের সার্বিক অগ্রগতি ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে পর্ষদ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর