রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ মাভাবিপ্রবির ৬ উদ্ভাবনী প্রকল্প ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল) এর মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর উদ্যোগে ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল)-এর বৈদ্যুতিক বাতি ও বৈদ্যুতিক ক্যাবলসের পরিচিতি ও প্রচার-প্রসারের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় মিরপুর-১ একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব মুঃআনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) জনাব মো. ওসমান গনি; পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন; বিএসইসি, ইটিএল ও ইসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মিরপুর ইলেকট্রিক ব্যাবসায়িক সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় ইটিএল ও ইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ওয়ারেন্টি সুবিধা এবং অন্যান্য বৈশিষ্ট্য তুলে ধরেন। তারা বাজারে মানসম্মত ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক পণ্য সরবরাহে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মহোদয় ডিলার ও বিক্রেতাদের ইস্টার্ন ক্যাবলস লিমিটেড-এর কেবলস এবং ইস্টার্ন টিউবস লিমিটেড-এর বৈদ্যুতিক বাতি বিপণনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

উপস্থিত ব্যবসায়ীবৃন্দ এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বিপণন কৌশল হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর