সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিইউএফটি’তে ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশন ক্লাবের ব্যবস্থাপনায় রোববার অনুষ্ঠিত হয়েছে শিন শিন গ্রুপ প্রেজেন্টস ন্যাশনাল টেক্সটাইল ম্যানেজমেন্ট ফেয়ার ২০২৫। উত্তরার তুরাগে অবস্থিত বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী এ ফেয়ার অনুষ্ঠিত হয়। ফেয়ারে ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ৩৭টি কলেজসহ মোট ৬১টি প্রতিষ্ঠান থেকে ৭০০ এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফেয়ারের সার্বিক সহযোগিতায় ছিল অকো-টেক্স গ্রুপ, সিটিজেনস ব্যাংক, ডাইসিন ও লেজিন ইন্টারন্যাশনাল লিমিটেড।
বিশ^বিদ্যালয় সূত্র জানায়, এই আয়োজন দেশের উদীয়মান টেক্সটাইল প্রতিভাবানদের জন্য অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হল। ফেয়ারটি উদ্ভাবন, গবেষণার উৎকর্ষতা এবং শিল্প-শিক্ষা সংযোগের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্প নেতাদের জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউএফটি’র কর্মকর্তা এবং শিল্প বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ফ্যাকাল্টি অব সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জালিল, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কী একাউন্টস ম্যানেজার শারমিন আলম সিমি, এইউএসটি এর এসোসিয়েট প্রফেসর মো. ফয়জুর রহমান, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিআইএম জাহিদ হোসেন এবং স্কয়ার টেক্সটাইল ডিভিশনের ডাইরেক্টর (অপারেশন্স) সৈয়দ আহমেদ চৌধুরী। তারা উদ্ভাবনভিত্তিক শিক্ষার গুরুত্ব এবং শিল্প–শিক্ষা সংযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর টেক্সটাইল টক সেশনে বিশেষজ্ঞরা উদীয়মান প্রবণতা ও ভবিষ্যতের শিল্প সুযোগ নিয়ে ধারণা শেয়ার করেন। ফেয়ারে টেক্সটাইল অলিম্পিয়াড ও ইনোভেশন হাব প্রদর্শনীতে শিক্ষার্থীরা স্মার্ট ম্যাটেরিয়াল, টেকসই গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, এবং টেক্সটাইল জ্ঞানে তাদের দক্ষতা প্রদর্শন করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, শিন শিন গ্রুপের চেয়ারম্যান মো. সোহেল সাদাত, রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক শাহিদ হোসেন শামীম, অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, ন্যাচার ক্রাফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহেদী হাসান এবং বিডব্লিউএম এর সিইও ও ফাউন্ডার রাফি ইসলাম। গেস্ট অব অনার ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। ব্রেইন ব্যাটল অলিম্পিয়াড এবং ইনোভেশন হাব প্রতিযোগিতায় বিজয়ীরা মোট ৯০,০০০ টাকার পুরস্কার গ্রহণ করেন। যেখানে কলেজ লেভেলে চ্যাম্পিয়ন, ১ম রানার ও ২য় রানার আপ হয় যথাক্রমে সরকারি বিজ্ঞান কলেজ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে চ্যাম্পিয়ন, ১ম রানার ও ২য় রানার আপ হয় যথাক্রমে এইউএসটি, বিইউএফটি ও উত্তরা ইউনিভার্সিটি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সন্ধায় পরিবেশন করা হয় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর