বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে এসেছে মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ- ওসি জাকির হোসেন সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি শিক্ষা সংকট কাটিয়ে ওঠার আহ্বান ও ক্রীড়া সামগ্রী বিতরণ: কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবীর ব্যস্ত দিন বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের অর্জন উদ্‌যাপন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)- এর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন উভয় প্রতিষ্ঠানের প্রধানগণ। এর মধ্য দিয়ে কৃষি, পল্লি-উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঐকমত্যে পৌঁছান সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর এবং গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবি উপাচার্য। অনুষ্ঠানের শুরুতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যাত্রা, শিক্ষা-গবেষণা এবং সাম্প্রতিক অর্জন ও সাফল্য নিয়ে একটি প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি অতিথিদের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত কিন্তু জীবন্ত চিত্র তুলে ধরে। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে কৃষি ও পল্লি-উন্নয়নে সমন্বিত গবেষণা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গাকৃবি শুধুকৃষি শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে নয়, দেশের পল্লি ও কৃষির বাস্তব সমস্যার সমাধানে জ্ঞানভিত্তিক নেতৃত্ব দিতে চায়। সিরডাপের সঙ্গে এই সহযোগিতা গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনকে মাঠ পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।” সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রা আমাদের মুগ্ধ করেছে। সিরডাপ ও গাকৃবির অভিজ্ঞতা ও সক্ষমতাকে একত্র করা গেলে এ অঞ্চলের পল্লি উন্নয়ন, কৃষি ও মানবসম্পদ বিকাশে কার্যকর ও টেকসই উদ্যোগ নেওয়া সম্ভব হবে।” অনুষ্ঠানে সিরডাপের মানবসম্পদ ও প্রশাসন শাখার প্রধান এফ.এ.এম জাকিরুল হক উপস্থিত ছিলেন। অন্যদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষক এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। আলোচনা শেষে গাকৃবির মাঠ পর্যায়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম এবং ল্যাব পরিদর্শন করেন ড. পি. চন্দ্র শেখর। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন, শিক্ষার্থীদের গবেষণা ও বিভিন্ন প্রকল্পে সম্পৃক্ত হবার সুযোগ সৃষ্টি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কৃষি ও পল্লির উন্নয়নভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টগণ আশা করছেন। একই সাথে এ উদ্যোগকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সহযোগিতার পরিধি সম্প্রসারণের পাশাপাশি দেশের কৃষি ও পল্লি উন্নয়নে গবেষণাভিত্তিক জ্ঞানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন উপস্থিতগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর