রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফলো আপ: অবশেষে গাজীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভা স্থগিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৩ ভিজিটর

হাবিবুর রহমান, গাজীপুর: শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির অনুষ্ঠিতব্য ৬ সেপ্টেম্বর তারিখের সভার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম ওই সভা স্থগিত করা হয়েছে মর্মে বুধবার শিক্ষকদের জানিয়ে দেন।

ভোট না মেনে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষক সমিতির কমিটি গঠনকল্পে স্থানীয় জকি স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ওই সভা আহবান করা হয়। এতে সদর উপজেলার ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকগণ রোববার নির্বাহী কর্মকর্তা বরাবর তা স্থগিত চেয়ে লিখিত অভিযোগ করেন। স্থানীয় শিক্ষক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

এ নিয়ে ঢাকা গেজেট ২৫ আগস্ট “গাজীপুরে ভোটিং ছাড়াই প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের পায়তারার অভিযোগ”শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর অবশেষে ওই সভা স্থগিত করা হয়।

পরবর্তীতে সমিতির সকল সদস্যের সাথে আলোচনা করে সভা আহবান করা হবে বলে জানালেন সমিতির আহবায়ক জাহাঙ্গীর আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর