সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় ৫.৩ ম্যাগনিটিউডে ভূমিকম্প গণভোটের ফলাফল; প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গাকৃবিতে দেশের প্রথম উচ্চ খরা সহনশীল সয়াবিনের জাত ‘জিএইউ সয়াবিন ৬’ উদ্ভাবন : খরা ও চরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা গাজীপুরকে দুষণমুক্ত গ্রীণ সিটি হিসেবে গড়ার অঙ্গীকার : জিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার

গাকৃবিতে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান আয়োজন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর, গাজীপুর এর আয়োজনে এবং গাকৃবির ফিশারিজ অনুষদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানটি মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নির্ধারিত পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে উদ্বোধন করা হয় এবং এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ মৃধা।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের দেশের মৎস্যখাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। বিশ্ববিদ্যালয় এবং মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আমরা একটি টেকসই ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে পারি।” এ সময় উপাচার্য মৎস্য অধিদপ্তরকে গাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ দেয়ার আহ্বান জানান।

মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা ও শিক্ষাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।”

এছাড়া মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ গাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ গঠনের প্রয়োজনীয়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর