সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাউবিতে ‘জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত:

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ ভিজিটর

   স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি)  সোমবার জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ প্রধান ক্যাম্পাসে কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন,“২০২৪ সালের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলসেটি জাতির ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। আমরা চাই নাভবিষ্যতে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা চাই একটি বৈষম্যহীনন্যায়ভিত্তিক ও মানবিক সমাজব্যবস্থা—যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না—আমরা একটি গণতান্ত্রিকশান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেই সেই রক্তঋণ পরিশোধ করব।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌসট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমরেজিস্ট্রার ড. মোহাঃ শফিকুল আলমবাউবি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ‍আলআমিন সরকার, বিভিন্ন স্কুলের ডীন ও শিক্ষকবৃন্দবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালকগণসহ সর্বস্তরের শিক্ষককর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সমগ্র দোয়া অনুষ্ঠানটি এক হৃদয়বিদারক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলে জাতির সেই বীর শহীদদের স্মরণ করেন।  জুলাই গণ‌‌‌অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাতবিএনপির চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেনবিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আলমামুন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর