বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২

নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ  রিপোর্টার : বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে ঘোষিত নগদ লভ্যাংশের পুরো অর্থ পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর না করা এবং এ সংক্রান্ত নির্দেশনার যথাযথ পরিপালন না করা কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি লভ্যাংশ ঘোষণার বিধান কড়াকড়ি করতে বিএসইসির বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আয়োজিত ১০৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিএসইসির বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার অন্তত এক দিন আগে পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত লভ্যাংশের সম্পূর্ণ অর্থ সংরক্ষিত পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হয়। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্রটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিব কর্তৃক সত্যায়িত করে এজিএমে উপস্থাপন এবং স্টক এক্সচেঞ্জসমূহে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে।

তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে এই নির্দেশনা পরিপালনে ব্যত্যয় পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে কমিশন সভায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে, লভ্যাংশের সম্পূর্ণ অর্থ পৃথক অ্যাকাউন্টে জমা রাখা, ব্যাংকের প্রত্যয়নপত্র সংগ্রহ ও তা এজিএমে উপস্থাপন ব্যতীত লভ্যাংশ সংক্রান্ত কোনো প্রস্তাব এজিএমে উপস্থাপনই করা যাবে না মর্মে বিদ্যমান নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে।

স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনঃনিয়োগে ছাড়

কমিশন সভায় করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীসমূহের আওতায় তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনঃনিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র পরিচালকের পুনঃনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বিএসইসি সম্মতি প্রদান করবে।

এছাড়া, কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে পূর্বে অব্যাহতি বা ছাড় প্রদান করা হয়ে থাকলে, তাকে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন করে নিয়োগ অথবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনঃনিয়োগের ক্ষেত্রে পূর্বে প্রদত্ত ওই ছাড় স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ তাকে পুনরায় নতুন করে অব্যাহতির আবেদন করতে হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর