বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায়, রাতভর বিস্ফোরণ যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ এর পূর্বাভাস কালীগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ, পৃথক দুর্ঘটনায় নিহত ২ গাজীপুর সদরের ২৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, থাকবে সিসিটিভি নজরদারি কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হুথিদের হামলার জেরে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

বার্সা মেসির চেয়েও বড় : গাসপার্টের ক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

স্পোর্টস ডেস্ক : ১৩ বছর বয়সে যাকে হাত ধরে বার্সেলোনায় নিয়ে এসেছিলেন, সেই লিওনেল মেসির ওপরই এবার চরম ক্ষোভ উগড়ে দিলেন ক্লাবটির সাবেক সভাপতি হোয়ান গাসপার্ট। আর্জেন্টাইন মহাতারকাকে সরাসরি মনে করিয়ে দিয়েছেন—ব্যক্তির চেয়ে ক্লাবের ঐতিহ্য অনেক বড়। একইসঙ্গে ক্যাম্প ন্যুতে এসে বার্সেলোনা সমর্থকদের আনুষ্ঠানিকভাবে বিদায় না জানানোয় মেসির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি।

কাতালোনিয়ার এক সমর্থক পডকাস্টে কথা বলতে গিয়ে বার্সেলোনায় মেসির না ফেরার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন গাসপার্ট। তিনি মনে করেন, ক্লাবের বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই হয়তো মেসি সমর্থকদের বিদায় জানানোর পর্বটি ঝুলিয়ে রাখছেন। তবে বার্সার সাবেক সভাপতির কাছে এই আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।

মেসির ফুটবলীয় প্রতিভার ভূয়সী প্রশংসা করলেও ক্লাবের মর্যাদা বজায় রাখার বিষয়ে জোর দিয়ে গাসপার্ট বলেন, ‘ফুটবলার হিসেবে লিও প্রশ্নাতীত। সে বিশ্বের সেরা এবং দারুণ একজন খেলোয়াড়। তবে তার একটি বিষয় ভুলে যাওয়া উচিত নয় যে, বার্সেলোনা তার চেয়েও বড়। তার সতর্ক থাকা উচিত। কথাগুলো আমি গভীর ভালোবাসা থেকেই বলছি—১৩ বছর বয়সে যখন তাকে দলে এনেছিলাম, তখন আমিই বার্সেলোনার সভাপতি ছিলাম।’

ক্যাম্প ন্যুতে সমর্থকদের অভিবাদন না জানানোয় বিরক্তি প্রকাশ করে তিনি আরো বলেন, ‘একটা সময় আসবে, যখন বিষয়টি আমাকে সত্যিই বিরক্ত করতে শুরু করবে। বার্সেলোনায় এসে সমর্থকদের বিদায় না জানানোটা অত্যন্ত বিরক্তিকর। সভাপতি যিনিই থাকুন না কেন, তার এসে সমর্থকদের বিদায় জানানো উচিত।’

সাক্ষাৎকারে মেসির এমন মনোভাব নিয়ে ক্ষোভ চেপে রাখতে না পেরে গাসপার্ট প্রশ্ন তোলেন, ‘সে নিজেকে কী মনে করে?’ এমনকি লাপোর্তার উপস্থিতিকে কেন্দ্র করে মেসির ক্ষোভ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘একটা সময় আসবে, যখন বিষয়টি আমাকে বিরক্ত করতে শুরু করবে। বার্সেলোনায় এসে সমর্থকদের বিদায় না জানানোর বিষয়টি বিরক্তিকর। সভাপতি যিনিই থাকুন না কেন, তার এসে সমর্থকদের বিদায় জানানো উচিত। লাপোর্তাকে সভাপতি থাকতেই হবে এমন নয়। আর মেসি যদি এমন কোনো দিনে আসে, যেদিন লাপোর্তা থাকবে না, তাহলে আমি সে বিদায় অনুষ্ঠানে যাব না।’

বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগসহ ৩৫ শিরোপা জেতা ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি সাবেক সভাপতির এমন চাঁছাছোলা মন্তব্য ফুটবল বিশ্বে বেশ বিস্ময় সৃষ্টি করেছে।

নিজের বক্তব্যের পক্ষে পারিবারিক একটি উদাহরণ টেনে গাসপার্ট জানান, সম্প্রতি তার চার প্রপৌত্রের জন্য বার্সার জার্সি কিনতে গিয়ে তিনি জানতে চেয়েছিলেন—জার্সিতে কার নাম লেখা হবেÑমেসি, নাকি উদীয়মান তারকা লামিনে ইয়ামাল? প্রপৌত্ররা এক বাক্যে ইয়ামালের নাম বেছে নেয়। তারা স্পষ্ট জানায়, মেসি দারুণ এবং সেরা খেলোয়াড় হলেও তাদের বর্তমান পছন্দ ইয়ামাল।

এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গাসপার্ট বোঝাতে চেয়েছেন, বার্সেলোনায় মেসির জাদুকরী সময় এখন অতীত। সমর্থকদের সঙ্গে পুনর্মিলন ও বিদায় জানানোর বিষয়টি দীর্ঘায়িত হতে থাকলে বার্সেলোনা ভক্তদের সঙ্গে মেসির দূরত্ব আরো গভীর হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর