শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি পাঠাভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী আয়োজন ‘রিড-এ-থন’ স্বাস্থ্য খাত শক্তিশালী করতে চিকিৎসকদের সক্রিয় ভূমিকার আহ্বান হাসপাতালে দালাল ও টেস্ট বাণিজ্য স্থায়ীভাবে বন্ধের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ২০২৩ সালের পর গাজায় এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, রায়হানকে ধরতে অভিযান অব্যাহত মাভাবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান গাজীপুরে তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগে এক জনকে ১ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি

পাঠাভ্যাস গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী আয়োজন ‘রিড-এ-থন’

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘লাইফ সেন্টার প্রজেক্ট’-এর উদ্যোগে রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ৩০ শে জুলাই দিনব্যাপী ‘রিড-এ-থন’ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্যে লাইফ সেন্টার প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার (পিএনএস অ্যান্ড কর্পোরেট) প্রেরণা চিসিম আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন। পরে শিশুদের অংশগ্রহণে পঠন, অনুচ্ছেদ লিখন, গল্প বলা, কুইজ ও পাজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন অ্যাঞ্জেলিকা পলিন গোমেজসহ প্রকল্পের ফ্যাসিলিটেটররা।

এ ছাড়া বিভিন্ন লার্নিং সেন্টারের শিশুদের পরিবেশনায় নৃত্য, কবিতা আবৃত্তি, শিক্ষণীয় নাটিকা, পাপেট ড্যান্স ও সংগীত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে শিশুদের তৈরি শিক্ষা উপকরণ ও সৃজনশীল কাজ নিয়ে স্টল প্রদর্শনীরও আয়োজন করা হয়। অতিথিরা স্টল পরিদর্শন করে শিশুদের মেধা, কল্পনাশক্তি ও শেখার অগ্রগতির প্রশংসা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ) মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও বিভিন্ন প্রতিভার প্রকাশ অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো অবস্থাতেই যেন তারা পড়াশোনা থেকে ঝরে না পড়ে এবং শিক্ষাজীবনে কোনো সমস্যা দেখা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহায়তা নেয়।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ঢাকা) ও সহকারী পরিচালক (প্রাক-প্রাথমিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা) মো. জয়নাল আবেদীন, ডিরেক্টর (অপারেশন অ্যান্ড টেকনিক্যাল) খান মানছুরা আক্তার টুইন, লিমা হান্না দারিং, ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ডেপুটি ডিরেক্টর জেনি মিলড্রেড ডি’ক্রুজ এবং সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিও সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর