রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি চুপ্পু পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন, আমি সর্বাত্মক সহযোগীতা করবো: ফজলুল হক মিলন দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, জুলাই এর চেতনা মানে সকল ক্ষেত্রে বৈষম্য দূর ও সুশাসন প্রতিষ্ঠা করা। আবার জুলাই এর চেতনা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রাওয়া আয়োজিত ‘ফিরে দেখা জুলাই বিপ্লব-২০২৪’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আমরা বিজয়ীর বেশে থাকব। আমরা বিজয়ী জাতি। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথানত করব না।

তিনি আরও বলেন, জুলাই এর শিক্ষা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের কোনোভাবেই প্রমোশন দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করা হবে।

রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর