বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় একুশের চেতনা ধারণ করতে হবে : সৈয়দ আবদাল আহমদ আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’ সম্পন্ন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান: ২০০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ চরিত্রের বিচার হওয়া উচিত মানুষের কাজ, সততা ও আচরণ দিয়ে রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’-এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত

টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার, শহীদদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই মিছিল-২০২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা।

বুধবার (২২ জুলাই) বিকেলে আসরের নামাজের পর টঙ্গীর গাজীপুরা এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধে দ্রুত বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাই গণহত্যার বিচার চাই’, ‘শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’, ‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং দেশের সব শহীদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং তাদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন। তাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব। এ লক্ষ্য অর্জনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর