শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২১ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচীর অধীনে বিভিন্ন ধরনের বনজ, ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এমপি এবং প্রধান বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শণী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫২৮৪টি বিভিন্ন ধরণের ফলজ-বনজ গাছের চারা, ৪৭০০টি বাঁশের খুঁটি, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুইশাক, পালং শাক, কলমী শাক বীজ, ৯৬০০টি মাছের পোনা, ৪৫০ কেজি মাছের খাদ্য, ২৬৫০০ কেজি জৈব সার, ১৫ কেজি টিএসপি, ৩০ কেজি জি-ইউরিয়া, ৩০ কেজি খৈল, ২৪ কেজি চুন ও তিনটি সাইনবোর্ড বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর