বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় একুশের চেতনা ধারণ করতে হবে : সৈয়দ আবদাল আহমদ আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’ সম্পন্ন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান: ২০০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ চরিত্রের বিচার হওয়া উচিত মানুষের কাজ, সততা ও আচরণ দিয়ে রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’-এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত

ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় একুশের চেতনা ধারণ করতে হবে : সৈয়দ আবদাল আহমদ

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেছেন, আধিপত্যবাদী ভারত সব দিক থেকে সাংস্কৃতিক আগ্রাসন আমাদের ওপর চালিয়ে যাচ্ছে। সেই আগ্রাসন মোকাবিলা করতে হলে আমাদের একুশের চেতনা ধারণ করতে হবে।

তিনি বলেন, বর্তমানে তাদের শক্তিশালী স্যাটেলাইট টিভি, হিন্দি চলচ্চিত্র, বিশাল বাণিজ্যিক বাজারের মাধ্যমে এই আগ্রাসন চালাচ্ছে। ভারত কিন্তু আমাদের দেশকে সরাসরি দখল করবে না, তারা আমাদের ২০ কোটি লোকের বাজারটা নিয়ন্ত্রণ করবে। এজন্য এই বাজার নিয়ন্ত্রণ করতে হলে সংস্কৃতিটা উল্লেখযোগ্য।

বুধবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সাংস্কৃতিক আগ্রাসন রোধবিষয়ক’ সেমিনারে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আবদাল আহমদ বলেন, নিজের অস্তিত্ব চেনার সবচেয়ে বড় ভিত্তি হলো তার সাংস্কৃতিক পরিচয়। সাংস্কৃতিক পরিচয় মানুষকে তার দেশ, তার পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে। নিজের সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে মানুষ হীনম্মন্যতায় ভোগে না এবং যেকোনো সম্পর্কে যেকোনো সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ফলে নিজস্ব সাহিত্য, শিল্পকলা, লোকসংগীত প্রজন্ম থেকে প্রজন্মকে সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে তোলে।

তিনি বলেন, নিজস্ব অস্তিত্ব, জাতীয় পরিচয় এবং নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা জরুরি। কারণ কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই একটি দেশের সমাজব্যবস্থা মানসিকভাবে এবং সরাসরি বলা যায় যে পরাধীন করে ফেলার সবচেয়ে সুস্পষ্ট হাতিয়ার হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণে মানুষ যখন নিজের ঐতিহ্য ভুলতে শুরু করে, তখন জাতির নিজস্ব স্বকীয়তা হারিয়ে যায়। আগ্রাসনের ফলে নিজের মাতৃভাষার চেয়ে বিদেশি ভাষার ব্যবহারকে আধুনিকতার প্রতীক মনে করা হয়। তাই যেকোনো মূল্যে সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা আবশ্যক।

তিনি আরো বলেন, উন্নত দেশ বা আধিপত্য শক্তি অনেক সময় অনুন্নত দেশ বা ছোট দেশগুলোকে তাদের ব্যবসায় ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে সাংস্কৃতিক সংস্কৃতিকে ব্যবহার করে।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, নতুন প্রজন্মকে নিজেদের বীরত্বগাথা বা ইতিহাস, ঐতিহ্য বেশি বেশি করে জানাতে হবে, শেখাতে হবে। এটা করতে না পারলে বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত হবে এবং একসময় দেখা যাবে আমাদের মানুষ দেশপ্রেমহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, পাকিস্তান আমলে আমাদের মাতৃভাষা ও জাতিগত আত্মপরিচয়ের ওপর রাষ্ট্রীয় সাংস্কৃতিক আগ্রাসন হয়েছিল। উর্দু ভাষাকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র করা হয়েছিল, যা আমরা ’৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে রুখে দিয়েছিলাম। তখন থেকেই একুশের চেতনার সৃষ্টি হয়েছিল। আজও এ ধরনের আগ্রাসন মোকাবিলার জন্য একুশের চেতনা আমদের সব সময় ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছিলেন। আমাদের যারা মুরুব্বি ছিলেন, তাদের পরামর্শে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের একটা দর্শন দিয়েছিলেন। ফলে সংস্কৃতি দর্শন আঁকড়ে ধরার মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষা করা সম্ভব। সাংস্কৃতিক আগ্রাসন রোধে এটা আমাদের অন্যতম রক্ষাকবচ।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। একটি জাতির ভাষা, সাহিত্য, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, পোশাক, খাদ্যাভ্যাস, শিল্প, সংগীত, উৎসব ও জীবনযাপন মিলেই তার সংস্কৃতি গড়ে ওঠে। বর্তমান বিশ্বায়ন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ এবং বৈশ্বিক যোগাযোগের ফলে বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক আদান-প্রদান বেড়েছে।

তিনি বলেন, সংস্কৃতি নির্মাণে বড় ভূমিকা পালন করে পরিবার। এছাড়া আমাদের দেশীয় সংস্কৃতি ধরে রাখতে সবাইকে গুরুত্ব দিতে হবে। বাঙালি সাংস্কৃতির শিকড় অনেক গভীরে। এই সাংস্কৃতি ধ্বংস করতে নানা সময়ে ষড়যন্ত্র করা হয়েছে। ফলে বাঙালি সাংস্কৃতি ধরে রাখতে হলে বিদেশি সাংস্কৃতির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার ফারুক আহমদ আরিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এইচ.এম আল-আমিন, আমার দেশ-এর স্টাফ রিপোর্টার পির জুবায়ের।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর