মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’ সম্পন্ন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান: ২০০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ চরিত্রের বিচার হওয়া উচিত মানুষের কাজ, সততা ও আচরণ দিয়ে রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে গাজীপুর মহানগর মহিলা বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’-এর তৃতীয় পর্ব অনুষ্ঠিত তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান মামার বাড়ি বেড়াতে নদীতে নিখোঁজ ছাত্রের ম-রদেহ উদ্ধার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান: ২০০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাসের অপচয় রোধে তিতাস গ্যাসের গাজীপুর ও শ্রীপুর আঞ্চলিক অফিস এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গাজীপুর মহানগরের সালনা মন্ত্রী বাড়ি এলাকা এবং শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় আনুমানিক ২০০টি অবৈধ দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সালনা মন্ত্রী বাড়ি এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

তিতাস গ্যাস শ্রীপুর কার্যালয়ের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার ভবানীপুর এবং গাজীপুর মহানগরের সালনা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু বাসা বাড়িতে অবৈধ সংযোগ পাওয়া যায়। জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জুয়েল রানা, উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, মো. রাকিব হাসান, শাকিল আহমেদ, শোয়াইব নাজম ও সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. মুয়াজ হোসেন এবং সহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জাতীয় সম্পদ রক্ষা, গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর