শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩০ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তারা সেখান থেকে বিভিন্ন ধরনের মাদক এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে। একই সঙ্গে ৪০ জন মাদকাসক্তকে আটক করেছে।

রবিবার (১৯ জুলাই) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

পুলিশ সূত্র জানায়, মহানগর এলাকায় মাদকের বিস্তার রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ৪০ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এই বস্তিতে সাত-আটবার অভিযান পরিচালনা করেছি। কিন্তু এখান থেকে কে বা কারা মাদক কারবারিদের কাছে পুলিশের অভিযানের খবর পৌঁছে দেয়, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। রবিবার অভিযানে আমরা চারদিক থেকে এলাকাটি ঘিরে ফেলি। ফলে অনেক মাদকসেবী টিনের চালের ওপর উঠে পালানোর চেষ্টা করে। এ সময় আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। অভিযানে ইয়াবাও উদ্ধার হয়েছে।

তিনি বলেন, বারবার অভিযান পরিচালনার পরও তারা মাদক কার্যক্রম বন্ধ না করায়, এখন থেকে আমরা এপিবিএন ফোর্সের সহায়তা নিচ্ছি। এ এলাকায় ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও নিয়মিত তৎপর থাকবেন। চারপাশে একাধিক পিকেট ডিউটি ও মোবাইল টহলের ব্যবস্থা থাকবে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আটককৃতদের আইনের আওতায় আনা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর