শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে তিতাসের অভিযান : অবৈধ গ্যাস সংযোগে এক জনকে ১ মাসের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরের নাওজোড় হোসেন মার্কেট এলাকায় অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে একটি ওয়াশিং কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তাশরীফুল ইসলামের নেতৃত্বে  এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক  প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাওজোড় হোসেন মার্কেটে অবস্থিত ক্লাসিক ওয়েট অ্যান্ড ড্রাই প্রসেসিং নামের ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে ফ্যাক্টরিটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিনটি ৩০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ড্রায়ার, একটি ৫০০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন ড্রায়ার এবং একটি ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন বয়লারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে মোট ২ হাজার ৯০০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গ্যাস বিতরণকারী সংস্থার (তিতাস) ব্যবস্থাপক প্রকৌশলী মো. মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী  হাসান আল ফয়সাল, প্রকৌশলী রাকিব হাসান, প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন এবং মো. সোহেল রানা।

জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও জ্বালানি অপচয় রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর