সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলের টিফিনের রুটিতে ব্লেড, টঙ্গীতে কারখানা পরিদর্শনে তদন্ত কমিটি টঙ্গীতে গ্যাস প্রবাহ চালুর দাবিতে তিতাস অফিস ঘেরাও বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল খালেক-এর সাথে কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা জুলাই অভ্যুত্থানে দ্বিতীয় বর্ষে কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের ভবানীপুরে মুক্তিযুদ্ধা স্পোর্টিং ক্লাবের জার্সি বিতরণ করেন জয়নাল আবেদীন রিজভী রাষ্ট্রীয় ব্যয় হ্রাসে পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ১৮ মন্ত্রীর জুলাই এর চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : দেশের বৃহত্তম গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এই বাজেট ঘোষনা করেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়িা হয়েছে।

সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে এ বাজেট অনুষ্ঠানে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্প থেকে ২০১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

অন্যদিকে, ২০২৬-২০২৭ অর্থবছরের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে বাজেট উপস্থাপনা থেকে জানা যায়।
প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, প্রায় ৫০ লক্ষ লোকের বসবাস এ সিটি করপোরেশন এলাকায় এবং প্রতিনিয়ত লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এত অধিক লোকের সকল স্থানীয় সেবা নিশ্চিতকরনে আশানুরূপ সাফল্য অর্জন খুবই দুরূহ।তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে ৩৭টি যানবাহন ক্রয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে ২০টি আধুনিক বিজ্ঞানসম্মতভাবে এসটিএস নির্মাণ কাজ চলমান আছে। এছাড়া ময়লা আবর্জনা হতে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প গ্রহন করা হয়েছে বলেও জানান প্রশাসক।

চলতি অর্থবছরে কোন ট্যাক্স বৃদ্ধি করা হয়নি বলে জানিয়ে প্রশাসক বলেন, প্রতিটি অঞ্চলে রিভিও কমিটি গঠন করে সকল আইন ও বিধিবিধান অনুসরন করে ট্যাক্স নির্ধারন কারযক্রম চুড়ান্ত করা হয়েছে। আগামী ২০২৮-২৯ অর্থবছরে পুনরায় রি-এ্যাসেসমেন্ট শুরু হবে। রাজস্ব অর্থায়নে এবং সরকারী অনুদানে রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ ও রাস্তা মেরামত করার জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৩৭৫ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান তিনি। নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) আমিন আল পারভেজ, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর