কাপাসিয়া প্রতিনিধি: বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা শাখার উদ্যোগে ২৪ জুলাই সকালে কাপাসিয়ায় জুলাই৩ ৬ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে র্র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা সভাপতি মাও: ফারুকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ কৃষি জীবি শ্রমিক ইউনিয়নে ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল পরিচাল এটিএম মুজাহিদুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমীর মাও শেফাউল হক, আরোও উপস্থিত ছিলেন কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ডাঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো: বেলায়েত হোসেন খান, কালিগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমিন বাগমার, শ্রীপুর উপজেলা সভাপতি তাজ উদ্দিন, গাজীপুর সদর উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপাসিয়া উপজেলা সভাপতি হাফিজুর হাসান, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়নের কাপাসিয়া উপজেলার সভাপতি এম. আমজাদ খান, সহকারী সেক্রেটারি মোফাজ্জল হোসেন, সাকিবুল হাসান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ছাত্র জনতার বহু রক্তের বিনিময়ে জুলাই৩৬ দেশটাকে মুক্ত করেছিল, সেইদিন ছাত্র জনতার বিপ্লবের কারনেই আজ আমরা উম্মুক্ত ময়দানে কাজ করতে পারছি। তাই আমরা জান দিব জুলাই দিব না। আমরা জনগনকে সাথে নিয়ে সুন্দর সমাজ গঠন করে সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।