শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১২১ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে আজ (৩১ জুলাই) গাজীপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান উপাদান। রোটারির সেবার আদর্শকে ধারণ করে আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকতে চাই না, বরং প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মসূচিতে ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব ভাওয়ালের চার্টার প্রেসিডেন্ট রোটা. ইমতিয়াজ সাজু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. জাহাঙ্গীর কবির, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আলী হোসেন ও রোটা. এস. কে. সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহমুদুর রহমান পলাশ, ক্লাব সেক্রেটারি রোটা. নাজমুল হাসান রাসেলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণে রোটারির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর