রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ মাভাবিপ্রবির ৬ উদ্ভাবনী প্রকল্প ১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা

২০২৩ সালের পর গাজায় এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৮ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক আগ্রাসনের ফলে অন্তত ৬০ হাজারেরও বেশি শিশু তাদের বাবা অথবা মাকে হারিয়ে এতিম হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই হৃদয়বিদারক তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, গাজায় মোট ৬০,৭৩৭ জন শিশু তাদের মা-বাবার অন্তত একজনকে হারিয়েছে। এর মধ্যে—

• ৫২,০৯৫ জন শিশু তাদের বাবাকে হারিয়েছে,

• ৫,৯২৯ জন শিশু হারিয়েছে তাদের মাকে, এবং

• ২,৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, যুদ্ধ ও হামলায় অন্তত ২,২৭৬টি পরিবার—যাদের মোট সদস্য সংখ্যা ৮,৮৫৮ জন—সম্পূর্ণরূপে নিহত হওয়ায় সিভিল রেজিস্ট্রি বা সরকারি সনদ থেকে তাদের পুরো বংশের অস্তিত্ব মুছে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাত ও হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত বছরের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ সমঝোতা হলেও ইসরায়েলি বাহিনীর হামলা থেমে থাকেনি। চুক্তি স্বাক্ষরের পর থেকেও ধারাবাহিক হামলায় গাজায় আরও ১,১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: আলজাজিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর