বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জাতীয় নারী উদ্যোক্তাদের ঋণ-সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন আমিরাতের শারজাহতে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান সৌদি আরামকোর তেল স্থাপনায় হুথিদের হামলায় খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: মোহাম্মাদ বাঘের গালিবাফ

  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের নিরাপত্তা ও অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মাদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরি’ ও মিত্রদের স্বার্থের প্রতি চরম অবহেলার কারণে অঞ্চলটির প্রতিটি মার্কিন মিত্রই বড় ধরনের নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে তারা নিজেদের অস্তিত্ব নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিল।

গালিবাফ আরো জানান, আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থার নতুন কাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে।

তার ভাষায়, প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতার পরিবর্তে নিজেদের উদ্যোগে একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

গালিবাফ বলেন, নিজেদের স্বার্থ ও নিরাপত্তাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি স্থানীয় ও স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা থেকেই দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

সূত্র: আল জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর