রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় নাতি জন্মের আনন্দে নানার ব্যতিক্রমী আয়োজন

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪০ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে ১২ বছর পর নাতি জন্মের আনন্দে ব্যতিক্রমী আয়োজন করেছেন এক নানা। নিজের কোনো পুত্র সন্তান না থাকায় মেয়ের ঘরে পুত্র সন্তান জন্ম নেওয়ায় আনন্দে আত্মহারা হয়ে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা বের করেন এবং গ্রামবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই আনন্দ উৎসব।

জানা যায়, জোরমল্লিকা গ্রামের মো. হান্নানের একমাত্র মেয়ে পান্না খাতুনের বিয়ে হয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মনির হোসেনের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ ১২ বছর পর তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তান আব্দুর রহমান বিন মুসালিন। বর্তমানে শিশুটির বয়স সাত মাস।

নাতি জন্মের আনন্দ ভাগাভাগি করতে নানা মো. হান্নান শিশুটিকে ঘোড়ার গাড়িতে বসিয়ে নিজ গ্রাম জোরমল্লিকা থেকে জামাইয়ের গ্রাম শাহবাজপুর পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেন। নাচ-গান ও উৎসবমুখর পরিবেশে প্রায় তিন হাজার পিস মিষ্টি বিতরণ করা হয় স্বজন ও এলাকাবাসীর মাঝে।

এ সময় ঘোড়ার গাড়ির বহরে অংশ নেওয়া স্বজন ও গ্রামবাসীরা আনন্দ প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় বিরল এবং এতে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

শিশুর মা মোছা. পান্না খাতুন বলেন, আমার মেয়ে সন্তান হওয়ার ১২ বছর পর পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই আনন্দে বাবা ঘোড়ার গাড়িতে গ্রাম ঘুরিয়ে মিষ্টি বিতরণ করে উৎসবের আয়োজন করেছেন। সবাই আমার ছেলে-মেয়ে এবং বাবার জন্য দোয়া করবেন।

শিশুটির নানা মো. হান্নান বলেন, আমার কোনো পুত্র সন্তান নেই। মহান আল্লাহ তায়ালা আমাকে একটি নাতি উপহার দিয়ে মনের আশা পূরণ করেছেন। তাই স্বজন ও গ্রামবাসীদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর