রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় কালিগঞ্জে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ কর্মসূচি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ ২০২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার ২৩ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, অনুষ্ঠানে বিশ্বের অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকাশীল, উপসহকারী কৃষি অফিসার মো: শফিউল্লাহ শিক্ষিকা কণিকা সরকার প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকারের টার্গেট সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করবে তাড়াতাড়ি ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের সুরক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপনের পর তার পরিচর্যা করতে হবে।

কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে ১৭০০ ব্যক্তির মাঝে সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ করা হয়। প্রত্যেকের ৫ টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর