শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৭৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় অবস্থিত স্বনামধন্য কলেজ গাজীপুর সিটি কলেজের অগ্রযাত্রার ২০ বছর উপলক্ষ্যে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী, এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান স্বাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার গাজীপুর শহরের পিটিআই মিলনায়তনে নানা অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো: আনোয়ার সাদত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কলেজের নির্বাহী কমিটির সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ( প্রকাশনা ও বিপনন দপ্তর) আ: মালেক সরকার, সুপ্রিম কোর্টের এডভোকেট ও গাজীপুর ল কলেজের শিক্ষক খন্দকার আমিনুল হক টুটুলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরে গাজীপুর সিটি কলেজ কালচারাল ক্লাবের শিল্পিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর