শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ হাজার বাংলাদেশি কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ বসালেই মিলবে নতুন সুবিধার ঘোষণা সরকারের টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই- এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজ পালনের উদ্দেশ্যে নরসিংদীর সজিবের যাত্রা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করেন, যারা প্রশংসা করেন তারা অনুসরণ করেন না কেন : জামায়াত আমীর বিরোধীদলের তীব্র আপত্তির মুখে সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস

মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৩ ভিজিটর

মাভাবিপ্রবি (টাঙ্গাইল) প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TEAA) এবং টেক্সটাইল ক্লাবের যৌথ উদ্যোগে “AI in Textile and Fashion Industry” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির Hochschule Niederrhein University of Applied Sciences-এর টেকনিক্যাল টেক্সটাইলস বিষয়ে স্নাতকোত্তর গবেষক মো. শরিফুর রহমান রাকেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, বিশ্ব পরিবর্তনশীল ফ্যাশনও পরিবর্তনশীল তাই বিশ্বের চাহিদা অনুযায়ী টেক্সটাইল প্রযুক্তিরও যুগোপযোগী করতে হবে। “চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, বাজার বিশ্লেষণ এবং ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে AI-এর ব্যবহার শিল্পখাতকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই করে তুলছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় এমন উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে, যা শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করবে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করবে।”

বিভাগের চেয়ারম্যান বলেন, এ বিভাগকে নতুনভাবে ভিন্ন আঙ্গিকে সাজানো হচ্ছে। এইবিভাগ দেশের মধ্যে একটি যুগোপযোগী বিভাগ হিসেবে পরিচিতি লাভ করবে।

সেমিনারে বক্তারা টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন অপটিমাইজেশন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সেমিনারটি অংশগ্রহণকারীদের মধ্যে প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ সম্পর্কে নতুন ধারণা ও আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর