বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : আগামী ৩ জানুয়ারি ২০২৬  দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর, ২০২৫  তারিখ পর্যন্ত।  শুক্রবার  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।  এ সময় ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ  উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আবেদন ও ভর্তি পরীক্ষা বিষয়ক সকল নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সভা শেষে সার্বিক বিষয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের এ উদ্যোগ সফলভাবে এগিয়ে যাবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবার আয়োজনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে, যা আমাদের জন্য যেমন একটি সম্মানের বিষয়, তেমনি একটি মহান দায়িত্বও বটে।  আমরা বিশ্বাস করি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং মানসম্মত ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীরা কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে এগিয়ে আসবে।

এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর