সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নাশকতায় অর্থায়নের অভিযোগ, সাবেক মেয়র রেজাউল করিমের কথিত ঘনিষ্ঠ সহযোগী কাশেম এখনো ধরাছোঁয়ার বাইরে! কোনো ষড়যন্ত্রই সরকারের কার্যক্রম ব্যাহত করতে পারবে না: ফজলুল হক মিলন আমিরাতের লেবার মার্কেট ট্যালেন্টস এওয়ার্ড পেলেন বাংলাদেশী ওয়াহিদ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ এ বিএসইসি’র স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড

আমিরাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাতে রাসূল (সাঃ) প্রতিযোগিতা

  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮৩ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় এবং মোহাম্মদ এরশাদ হোসেন হিরুর পৃষ্ঠপোষকতায় পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নাতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা–২০২৬ ইং এর
ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হযেছে।

রবিবার (২৩ আগস্ট) বাদে আছর হতে আজমানস্থ উম্মুল মোমেনীন ওমেন্স এসোসিয়েশন হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী বিভিন্ন রাউন্ডে অংশ নেন। এতে ১ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফোরকান, ২য় স্থান মোহাম্মদ বাবর, ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ওমর ফারুক।

আগস্টের শুরুতে সেমিফাইনালে ৩৬ জন প্রতিযোগির মধ্যে ১০ জন ফাইনালের জন্য সিলেক্ট হন। এ ১০ জন হতে ১ম, ২য়, ৩য় স্থান নির্ধারন করে তাদের পুরস্কার দেয়া হয়।

আমিরাতের বিভিন্ন স্থান থেকে আসা গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ, সদস্য, তাদের পরিবারবর্গ, সমমনা প্রবাসীসহ প্রায় তিন সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাতে রাসুল সা: প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা ফজলুল কবির আল কাদেরী।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ওমর গনি। অনুষ্ঠানে গাউছিয়া কমিটির সহ সভাপতি মোহাম্মদ আজম খান, কেবিনেট মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আজিম উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল, হাফেজ শফিউল আলম মানিক, মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন, মোহাম্মদ মইন উদ্দিনসহ আমিরাতের বাংলাদেশ কমিউনিটির ভিআইপি, সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞ পাঁচজন বিচারকের স্ব স্ব নাম্বারিংয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব এরশাদ হোসেন হিরুসহ অন্যান্য অতিথিবৃন্দ। ১ম থেকে ১০ স্থান অর্জনকারী প্রত্যক বিজয়ীকে সনদ, ক্রেস্ট, বিশেষ পুরুষ্কার ও ওমরা প্যাকেজ দেয়া হয়।

নাতে (রাসুল সা:) প্রতিযোগিতার সঞ্চালনায় ছিলেন আবদুল্লাহ আল রোমান। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ জানে আলম, শায়ের মুহাম্মদ নুরুল আমিন ও মাওলানা মুহাম্মদ এনামুল হক।

আমিরাতে প্রথমবারের মত এ আয়োজনে বিজয়ী, বিচারক, অংশগ্রহণকারী এবং উপস্থিত প্রবাসীরা এ আয়োজনের প্রশংসা করেন এবং  প্রতিবছর এ আয়োজন চালু রাখার দাবি জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর