রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ সেইফ এক্সিটের প্রচেষ্টা: ডাকুস ভিপি জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান এমপি ফজলুল হক মিলনের সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ : আরিফুল হক চৌধুরী সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমেদ

বাউবিতে মুট কোর্ট প্রতিযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’-এর অধীনে মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘A Workshop on Moot Court Competition: Memorial Writing, Legal Research and Oral Advocacy’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক শর্মিষ্ঠা বণিক। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছেন।

অনুষ্ঠানের শুরুতে ‘স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, “মুটিং আইন অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; মুট কোর্ট একজন শিক্ষার্থীকে একজন দক্ষ আইনজীবী হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে।” তিনি তাত্ত্বিক আইন শিক্ষা ও আদালতের বাস্তব অনুশীলনের মধ্যে সেতুবন্ধন তৈরিতে মুট কোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি মুট কোর্ট সোসাইটি গঠনের পেছনে বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতায় বাউবির শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। কর্মশালা আয়োজনের জন্য মুখ্য আলোচক, মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও ‘স্কুল অব ল’-এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান তিনি।

কর্মশালায় শর্মিষ্ঠা বণিক মুট কোর্ট প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ তিনটি বিষয়—মেমোরিয়াল রাইটিং, লিগ্যাল রিসার্চ ও ওরাল অ্যাডভোকেসি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। তিনি মুটিংয়ের মাধ্যমে একাডেমিক জ্ঞানের পাশাপাশি আইনের বাস্তব প্রয়োগ সম্পর্কে দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, মুট কোর্ট প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতা ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে তুলে ধরার সুযোগ করে দেয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য তারা নিজেদের আরও দক্ষভাবে প্রস্তুত করতে পারে।

আলোচনায় মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া, মেমোরিয়াল প্রস্তুত, আইনি গবেষণা, মৌখিক উপস্থাপনা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। পরে মুখ্য আলোচক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সমাপনী বক্তব্যে মুট কোর্ট সোসাইটির আহ্বায়ক ও ‘স্কুল অব ল’-এর প্রভাষক সজল আহমেদ বাপ্পী বলেন, আইন শিক্ষায় মুট কোর্টের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত মুটিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি জানান, ভবিষ্যতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে অংশগ্রহণের লক্ষ্যে একাধিক দল গঠন করা হবে। এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কর্মশালায় ‘স্কুল অব ল’-এর প্রভাষক রিচিমনি প্রমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯ম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালাটি শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর