বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন কমেছে হজের বিমানভাড়া ঢাকা গ্যাজেট ও যুগান্তরে সংবাদ প্রকাশ : স্কুলের জমি লিজের টাকা ফেরত দিলেন দুই বিএনপি নেতা কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর-বগুড়া মহাসড়কে ধস-ফাটল, নির্মাণের মান নিয়ে প্রশ্ন জাতীয় ‘আমার মেয়ের হাতের লেখা এমন নয় : গাজী নজরুলের শাশুড়ি সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে সোর্ড ব্লেড এর ডিলার সম্মেলন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আমিরাত প্রবাসী বিএনপি নেতা এস.এম. এরশাদুল আলমের ইন্তেকাল

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৬৪ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, চট্টগ্রামের আনোয়ারা মোহছেন আউলিয়া দরবারের খাদেম বাড়ী নিবাসী আমিরাত প্রবাসী বিএনপি নেতা এস. এম. এরশাদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এস. এম. এরশাদুল আলম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তানসহ পরিবার-পরিজন এবং দেশে ও প্রবাসে অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিগত জীবনে এস. এম. এরশাদুল আলম ছিলেন অত্যন্ত সদালাপী, অমায়িক ও বন্ধুবৎসল একজন মানুষ। তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে প্রবাসীদের কল্যাণে কাজ করে কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

উল্লেখ্য যে তিনি ইউ, এ, ই, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক মাস আগে দেশে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। তবে তার আর প্রবাসে ফেরা হলো না। তার অকাল মৃত্যুতে ইউএই বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর