শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার  রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্বব্যিালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন টিউবস এ এলইডি  বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের  উদ্বোধন ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি আইজিপির বক্তব্য আইনের শাসন, সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের মৌলিক নীতির সুস্পষ্ট পরিপন্থী : আসক ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, আটক ৫ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস ঝিনাইদহে অবৈধ ভেটেরিনারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল) এর মতবিনিময় সভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩২২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর উদ্যোগে ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল)-এর বৈদ্যুতিক বাতি ও বৈদ্যুতিক ক্যাবলসের পরিচিতি ও প্রচার-প্রসারের লক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় মিরপুর-১ একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান জনাব মুঃআনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) জনাব মো. ওসমান গনি; পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন; বিএসইসি, ইটিএল ও ইসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মিরপুর ইলেকট্রিক ব্যাবসায়িক সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় ইটিএল ও ইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, ওয়ারেন্টি সুবিধা এবং অন্যান্য বৈশিষ্ট্য তুলে ধরেন। তারা বাজারে মানসম্মত ও নির্ভরযোগ্য বৈদ্যুতিক পণ্য সরবরাহে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মহোদয় ডিলার ও বিক্রেতাদের ইস্টার্ন ক্যাবলস লিমিটেড-এর কেবলস এবং ইস্টার্ন টিউবস লিমিটেড-এর বৈদ্যুতিক বাতি বিপণনে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

উপস্থিত ব্যবসায়ীবৃন্দ এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বিপণন কৌশল হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর