বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ ভিজিটর
মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার/ ছবি : আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৫ সালে মুসলিম সম্প্রদায়ের জন্য আগে থেকেই ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার( ২৩ অক্টোবর) আগুনে পুড়ে যাওয়া পিসহ্যাভেনের মসজিদ দেখতে গিয়ে এই ঘোষণা দিয়েছে স্টারমার।

স্টারমার বলেন, আমরা চাই মুসলিম সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারুক। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সহায়তা করবে।

মুসলিম বিদ্বেষের জেরে অক্টোবর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের একটি মসজিদে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি ও একজন মুসল্লি মসজিদের ভেতরেই অবস্থান করছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৯ টা ৫০ মিনিটের দিকে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করে। এরপর পেট্রোল ঢেলে মসজিদের দরজায় আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনায় মসজিদের প্রবেশদ্বার এবং এর সামনের রাস্তায় রাখা একটি গাড়ি পুড়ে গিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে ব্রিটেনে মুসলিম বিদ্বেষী ঘৃণামূলক অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর