সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামীকাল থেকে কেওক্রাডং খোলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: আগামীকাল (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক শামীম আরা রিনির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশি-বিদেশি পর্যটকদের কেওক্রাডং ভ্রমণে আর বাধা না থাকলেও কিছু শর্ত মানতে হবে। সেগুলো হলো- (ক) আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসকল পর্যটন কেন্দ্রগুলো খোলা হয়েছে সেগুলো ছাড়া অন্য কোন পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ, (খ) জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইডদের সাথে নিয়ে ভ্রমণ করতে হবে, (গ) পর্যটন কেন্দ্রগুলোর চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে অবশ্যই ভ্রমণের তথ্য দিতে হবে, (ঘ) নির্দিষ্ট নির্দেশনা ভঙ্গ করলে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে, (ঙ) এসব পর্যটন কেন্দ্রে যাতায়াতের জন্য ফিটনেস ও অনুপযোগী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং (চ) অযাচিত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ নিষিদ্ধ করতে পারবে জেলা প্রশাসন।

গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর