বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ দেশটির আগ্রাসন ও দখলদারিত্বকে বৈধতা দেয়া। আজ বুধবার সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এসময় ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সকল মুসলিম দেশের প্রতি আহ্বান জানান বাকাই। খবর বার্তা সংস্থা মেহেরের।

তিনি বলেন, অনেক মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোও ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত বা ছিন্ন করছে। ইসরাইল সরকারের সঙ্গে অর্থনৈতিক ও ক্রীড়া সম্পর্ক বন্ধ করার লক্ষ্যে ইউরোপে ক্রমবর্ধমান প্রচারণার কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া ইসরাইলের অপরাধ এবং যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক চাপ ও সমালোচনা সত্ত্বেও, সম্প্রতি গাজা উপত্যকায় সামরিক অভিযান তীব্র করেছে ইসরাইল। গাজা সিটিতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুর করেছে দখলদার বাহিনী। গাজা সিটিতে ইসরাইলের অবিরাম বোমা হামলায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬৪ হাজার ৯৬৪ জন নিহত এবং এক লাখ ৬৫ হাজার ৩১২ জন আহত হয়েছেন।

আরএ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর