বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের পরিমাণ আট শতাধিক

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে আট শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ছয় মাত্রার এ ভূকম্পন। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

ভূমিকম্পে বেঁচে ফেরা মানুষেরা এখন চিকিৎসা নিচ্ছেন। দেশটির আরটিএ সম্প্রচারমাধ্যম তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে।

কুনার প্রদেশের একটি ছোট গ্রামের বাসিন্দা মুহাম্মদ আজম বলেন, তিনি তার এক ছেলে, তিন মেয়ে এবং আরও কয়েকজন আত্মীয়কে হারিয়েছেন।

তিনি জানান, যখন ভূমিকম্প আঘাত হানে, তখন ছাদ ধসে পড়ে। আমরা মাত্র দুজন সেখান থেকে পালাতে পেরেছিলাম।

আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, বাড়ি ধসে পড়ার সময় তিনি রাস্তায় পালিয়ে আসেন। এ সময় তিনি বাড়ির ভেতর আটকা পড়া তার পরিবারের সদস্যদের উদ্ধারের জন্য আকুতি শুনতে পাচ্ছিলেন।

ওই ব্যক্তি বলেন, আমরা প্রথমে বাচ্চাদের টেনে বের করি এবং তারপর অন্যদের মাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে বের করতে সক্ষম হই। এই দুর্যোগে অনেক পরিবার তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে।

সূত্র: আল-জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর