বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিমান বন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বিমানটির দুই পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ১টি প্রশিক্ষণ বিমান (Grob-120TP) বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

আইএসপিআর আরো জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর