রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

জিসাস এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে  জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকায় জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার   সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‍ উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা  হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন, চেয়ারপরসনের উপদেষ্টা ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সৌদি আরব মদীনা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুজ্জামান।

অনুষ্ঠান পরিচালনা করেন,  জিসাস  কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা কারী ও ঈমান সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এক নম্বর সহ সভাপতি দুলাল সিদ্দিকী, সহ সভাপতি  কাজল ফকির, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সিয়াম আহমেদ, যুগ্ম সাধারন  সম্পাদক শফিক আহমেদ, গাজীপুর মহানগর আহবায়ক এডভোকেট অভি, সদস্য সচীব রিয়াদ আহমেদ প্রমুখ।

এছাড়া জিসাস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর