সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস ব্যবহারে দায়ে শ্রীপুরে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান ও গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: আইইউটিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল জগজিৎ সিংয়ের স্মরণে ঢাকায় গজল সন্ধ্যা ঘরের মাঠে বার্সার জয় সেনাপ্রধানকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য : আইএসপিআর শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে : ডাকসু ভিপি সাদিক কায়েম ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ ইহতেশামুল হক হিরা অশুভ ইচ্ছার কাছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে স্থবির হতে দেওয়া যাবে না: বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা

সেনাপ্রধানকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য : আইএসপিআর

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কুচক্রী মহল অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। মূলত এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।

এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত যেকোনো দায়িত্ব পালনে তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো খবরাখবরের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর