মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জাতীয় নারী উদ্যোক্তাদের ঋণ-সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন আমিরাতের শারজাহতে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান সৌদি আরামকোর তেল স্থাপনায় হুথিদের হামলায় খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

আমিরাতের শারজাহতে কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : অক্ষরে অমরতা শ্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক মানবিক ও সাহিত্য সংগঠন “কলম একাডেমি লন্ডন” এর ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে সংগঠনের ইউএই চ্যাপ্টার।

রবিবার (8অক্টোবর) কলম একাডেমি লন্ডন ইউএই চ্যাপ্টারের সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে শারজা ন্যাশনাল পার্কে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ সারোয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরব আমিরাতের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসাইন।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ব্যাংকার মোহাম্মদ জাফর উদ্দিন ভূইয়া। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের মধ্যপ্রাচ্য বিষয়ক কো-অর্ডিনেটর, কবি ও লেখক মোফাচ্ছেল হক শাহেদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শাহাদাত হোসাইন পলাশ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার, মোহাম্মদ জাহাঙ্গীর, ইন্জিনিয়ার সেকান্দর চৌধুরী, ইনজিনিয়ার মোহাম্মদ জালাল উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। এ- সময় তিনি বলেন, কলম একাডেমি লন্ডন সাহিত্যচর্চার পাশাপাশি লেখক, কবি ও সাহিত্যিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে।

পরে কলম একাডেমির বিভিন্ন লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর