শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এটিএম কামরুল ইসলাম প্রান্তিক কৃষকদের মাঝে রোটারি ক্লাব অব ভাওয়ালের সবজি বীজ বিতরণ নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নি*হত ২ সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের, রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলন গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান, ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা ও টেক্সটাইল খাতে অতিরিক্ত ৫% প্রণোদনার দাবি স্পিনিং শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এটিএম কামরুল ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে যাতে অপরিচ্ছন্নতা না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানকালে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব বলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, হিসাবরক্ষক মো. দুলাল মোড়ল, এম ওডি সি ডা. মো. আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণ, সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি-ঘর, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর