শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়? ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার, চিকিৎসায় প্রয়োজন ২০–২৫ লাখ টাকা বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার অনুষ্ঠিত আমরা কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে–ডাক্তার শফিকুর রহমান এমপি তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে- ফজলুল হক মিলন

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: নেতৃত্বের বিকাশ, পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণ এবং পারিবারিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ লার্নিং সামিট ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গাজীপুরের একটি মনোরম রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস’ এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাসটেইনেবল বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুজ্জামান রবিন, আরএসসি বিশেষজ্ঞ ইয়াসমিন মাল্লিক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) সৈয়দ শরীফুল আলম এবং ফ্যাবিক্সা সোর্সিং গ্রুপের সিইও নাসির মাহমুদ পারভেজ, ফাউন্ডেশনের ২০২৬–২৭ বর্ষের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল-মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি সাদ্দাম হোসেন জনি ও জেনারেল সেক্রেটারি সোহেল রানা সবুজ। দিনব্যাপী আয়োজনে নেতৃত্ব বিকাশবিষয়ক বিভিন্ন সেশন, অভিজ্ঞতা বিনিময়, অনুপ্রেরণামূলক আলোচনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছিল আনন্দঘন পারিবারিক মিলনমেলা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সোহানা, মামুন আল মামুন, মোস্তফা খান ও বাউলা জুয়েল প্রমুখ।

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস’ এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম ইসলাম জানান, কার্যকর নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর