বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউবিতে মুট কোর্ট প্রতিযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান: অবৈধ সয়াবিন ও সরিষার তেল বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা দেশের অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর গ্যাস-বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮ ভিজিটর

 ডেস্ক রিপোর্ট:ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশদমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং প্রাণহানির ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আগুনের ধোঁয়ায় অনেকে অচেতন হয়ে পড়েন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে আনন্দবাজার জানায়, মঙ্গলবার রাতে ওই হোটেলে যখন সবাই ঘুমাচ্ছিলেন, তখন আগুন লাগে। অনেকেই হোটেলে আটকে পড়েন। ওই বহুতলের প্রবেশপথ বা বাইরে বের হওয়ার রাস্তা একই। তবে সেটা সংকীর্ণ। আবাসিকদের দাবি, হোটেলে কোনো আপৎকালীন প্রস্থান গেট ছিল না। কেউ কেউ বাথরুমে ঢুকে পড়েন। সেখানকার জানলা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। দমকলবাহিনী এসে ওই বিল্ডিংয়ে থাকা আবাসিকদের উদ্ধার করে।

হোটেলে থাকার জন্য দুজন মঙ্গলবার রাতে রামপুরহাট থেকে এসেছিলেন। দুই বন্ধু। তাদের মধ্যে ইজাজ আহমেদ নামে একজন জানান, তারা ওই ভবনের চারতলায় অন্য গেস্ট হাউসে ছিলেন। সাড়ে ১২টা নাগাদ খাওয়া সেরে ঘুমান। রাত ২টা ১৫ মিনিট নাগাদ দুই নারীর আর্তনাদ শুনে তাদের ঘুম ভাঙে। তারা দরজা খুলতেই ঘরে ধোঁয়া ঢুকে যায়। তারা জানায়, ‘ঘর থেকে বেরিয়ে যে বারান্দা, তা খুব সরু। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ঘর।’

নিউমার্কেটের ওই ভবনের একদম ওপরের তলায় এক পরিবার থাকত। তাদের উদ্ধার করা হয়েছে। ওই পরিবারের এক নারী জানান, তাদের যখন নিচে নামানো হয়, তখন আগুন নিভে গেছে। তার অভিযোগ, হোটেল কর্তৃপক্ষকে বারবার অগ্নিনির্বাপণ ব্যবস্থা লাগাতে বলা হয়েছে। কিন্তু কেউ নিয়ম মানেনি। প্রশাসনকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর