শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জনতার হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের পথ উন্মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন ১৮ বছরে বদলে গেছে ঢাকা ইস্ট, উন্নয়নের গল্প রেখে বিদায় ওয়ার্ল্ড ভিশনের কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন : মোঃ শওকত হোসেন ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবালকে বরখাস্ত করা হয়েছে কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান দেশের সব বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ বাউবিতে ‘স্কুল অব ল’ এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ নতুন ভবন শুভ উদ্বোধন করেন তিনি।

নতুন এই ভবন ১৫ তলাবিশিষ্ট। এর নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও রয়েছে। ওপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি কেবিন।

চিকিৎসকেরা জানান, এখানে চিকিৎসা নিতে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এছাড়া পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে সেবা নেন। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর