শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ সেই গণভবনই এখন ‘জুলাই জাদুঘর’ কালীগঞ্জ  পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ গ্রেপ্তার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নেপথ্য যোগাযোগে কাজ করছে পাকিস্তান মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির গাজীপুর সদর উপজেলা পরিষদের একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বাংলাদেশেসহ ১৪ দেশ নিয়ে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে এর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আল-শেহরি যৌথ নৌ প্রতিরক্ষার তত্ত্বাবধান, সদস্য রাষ্ট্র ও অন্যান্য সামুদ্রিক জোটের সাথে সমন্বয় ও জোটের সনদের অধীনে বিভিন্ন মিশন পরিচালনা করবেন।

বাংলাদেশ, বাহরাইন, কমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন ৩০ জুলাই এই জোট গঠনের ঘোষণা দেয়। সৌদি বিবৃতিতে বলা হয়, আরো অনেক দেশ জোটে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করছে; কিছু দেশ ইতোমধ্যে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে এবং অন্যরা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আনুষ্ঠানিক যোগদানের আগে ঘোষণাপত্র ও সনদে স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি এই মন্ত্রণালয় জোটটিকে ‘উন্মুক্ত আন্তর্জাতিক জোট’ হিসেবে উল্লেখ করে বলেছে, যেসব দেশ এর লক্ষ্য ও নীতিমালার সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। নতুন সদস্যপদের আবেদনও নিয়মিত পাওয়া যাচ্ছে।

আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং আরও দেশকে এতে যুক্ত করার পথ তৈরি করা হবে।

জোট গঠনকারী ১৪ দেশ জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং জ্বালানি সরবরাহের রুট সুরক্ষিত রাখাই এই জোটের মূল লক্ষ্য। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর