রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক কালিগঞ্জে তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিএস টুনামেন্টপর উদ্বোধন ‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র — সার্জিও গর উত্তরায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের  সভা অনুষ্ঠিত

শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’।

জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)-এর আয়োজনে রোববার রাজধানীর নিউ এসকাটনের বিআইএএম অডিটোরিয়ামে এই কনক্লেভ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার দুপুর আড়াইটায় অনুষ্ঠানটি শুরু হবে। কনক্লেভে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনীতি, গণমাধ্যম, সংস্কৃতি, আইন ও ছাত্রনেতৃত্বের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর, দৈনিক ওয়াদ-এর সম্পাদক শফিকুল আলম এবং রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক আশরাফ কায়সার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), সানজিদা ইসলাম তুলি, মাহমুদা হাবিবা, মারদিয়া মুমতাজ, মুহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন এবং আবদুল্লাহ আল আমিন। ছাত্র ও যুবনেতৃত্বের পক্ষ থেকে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

আয়োজনের বিষয়ে জেআরএ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মাহমুদ রায়হান জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরাই এই কনক্লেভের মূল উদ্দেশ্য। জাতীয় স্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অনুষ্ঠানটির কাভারেজের জন্য দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর